দক্ষিণ ভারতে আজ বলিরাজার পূজা। প্রচলিত কাহিনী এইরকম যে কোনো এক সময়ে বলি রাজা প্রচন্ড রকম প্রভাবশালী হয়ে উঠেন এবং অন্যান্য ছোট রাজারা সবাই বলিকে ভয় পেয়ে বলির প্রভুত্ব স্বীকার করে নেন। খবরটা তথাকথিত দেবলোকে পৌঁছে যায় এবং দেবতারা ভীত হয়ে নারায়ণের স্মরণাপন্ন হন এবং বলিকে দমন করতে অনুরোধ করেন। বলিরাজা খুব দানশীল ছিলেন আর যাগযজ্ঞাদির শেষে প্রচুর দান ধর্ম করতেন।শোনা যায় উনি কোনো প্রার্থীকে ফেরাতেন না।ক্রুর নারায়ণ এই দুর্বলতার সুযোগ নেন এবং এক বেটে বামনের বেশে বলি রাজার সভায় প্রার্থী হিসাবে যান। তখন প্রদোষকাল আর বলিরাজা সেদিনের মতো দেন যজ্ঞ শেষ করেছেন। তবুও দয়ালু বলি বেটে বামনকে দেখে জানতে চাইলেন তার যাচনা কি ? বামন বেশি নারায়ণ বললেন " আমার মাত্র ত্রিপাদ( তিন পা ) ভূমি চাই। "বলিরাজা অট্টহাস্য করে বললেন " হে ব্রাহ্মণ! তোমার যেদিকে খুশি যেরকমভাবে তিন পা মেপে নাও। "
নারায়ণ তখন আকাশ ছাপিয়ে বিরাট রূপ ধারণ করলেন আর এক পা রাখলাম স্বর্গে, আরেক পা রাখলেন পৃথিবীতে ; বজ্র মদ্রস্বরে বললেন "বলি, দুপা রেখেছি, আরেক পা কোথায় রাখবো বলে দাও।"
বলিরাজা সবই বোঝলেন। তিনি যে নিজের কথার ফাঁদে পা দিয়েছেন বুঝতে পারলেন। কিন্তু ভয় পেলেন না। বুঝলেন যে তার শেষের দিন সমাগত। তাই হাতজোড় করে বললেন " আরেক পা রাখুন আমার মাথায়। " নারায়ণ কথা রাখলেন আর তার পায়ের চাপে, বলিরাজা চলে গেলেন পাতালে। এই হচ্ছে মোটামুটি প্রচলিত গল্প।
কিন্তু আসল ঘটনা হয়তো এই রকম। উত্তর ভারত আর দক্ষিণ ভারতের মধ্যে যুদ্ধ বিগ্রহ তখন লেগেই থাকতো। দক্ষিণ ভারতের লোকদের দ্রাবিড়ীয় গঠন ছোট খাটো এবং কালো চেহারা উত্তর ভারতের আর্য গোষ্ঠীদের কাছে ঘৃণ্য ছিল আর তাদের অসুর বলে চিণ্হিত করতো।মহিষাসুর তো দক্ষিণের খুব বিখ্যাত আর দয়ালু রাজা ছিলেন বলে কথিত হয়, আর তার নাম থেকেই 'মাইসোর' নামের উৎপত্তি। উত্তরে আর্যাবর্ত কখনো দক্ষিণের আধিপত্য সহ্য করতে পারতো না। তাই বলি রাজার প্রতাপ উত্তরের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল তাই তাকে সবাই মিলে তাকে কৌশলে পরাস্ত করে আরও দক্ষিণে(পাতালে) পাঠিয়ে দিয়েছিলো।
সমগ্র দক্ষিণ ভারতে বলিরাজার পূজা খুব নিষ্ঠা সহকারে করা হয়।